সিলেট ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক

‎মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছেন। রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার মডেল থানার অধীন সরকার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎আটকরা হলেন, সদর উপজেলার খালিশপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আজিজুল ইসলাম (২৫) এবং আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের রব্বানী মিয়ার ছেলে মুজিব মিয়া (২৬)।

‎পুলিশ সূত্র জানায়, শেরপুর পুলিশ ফাঁড়ির  এসআই মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এএসআই শফিকুল ইসলাম ও  এএসআই সাইদুর রহমান অংশ নেন।  এ সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করে তাদের আটক করা হয়।

‎শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি জানান, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতাও প্রয়োজন।

‎পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজার অবৈধ বেচাকেনা ঠেকাতে সম্প্রতি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও সম্ভাব্য মাদক পরিবহন রুটে নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শুধু অভিযান নয়, স্থানীয় জনগণের তথ্য সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এসআই মো. ওবায়দুল্লাহ  ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক

সময় ০৮:০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬