সিলেট ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সিলেটে এসএমপি পুলিশের মাদকবিরোধী কর্মসূচি শুরু: বিভিন্ন এলাকায় র‍্যালি ও সমাবেশ

এয়ারপোর্ট থানার উদ্যোগে র‍্যালি

‎সিলেট মহানগরীকে মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী বিশেষ কর্মসূচি শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (১২ জুলাই) নগরীর তিনটি থানা এলাকায় পৃথকভাবে এই র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকাগুলো হলো—জালালাবাদ থানা: ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা এলাকা। এয়ারপোর্ট থানা হাউজিং এস্টেট মসজিদ-সংলগ্ন এলাকা এবং শাহপরাণ (রহ.) থানা: ২০ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ পয়েন্ট।

শাহপরান রহঃ থানার উদ্যোগে র‍্যালি

‎এসএমপির এই মাদকবিরোধী কর্মসূচিতে সমাজের সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। পৃথক এই সমাবেশগুলোতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

‎সবাবেশে বক্তাগণ বলেন,মাদকের অভিশাপ থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে হলে সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জালালাবাদ থানার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ

‎সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী দিনগুলোতে মহানগরীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়নে ধারাবাহিকভাবে এই মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক সমাবেশ পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎সিলেটে এসএমপি পুলিশের মাদকবিরোধী কর্মসূচি শুরু: বিভিন্ন এলাকায় র‍্যালি ও সমাবেশ

সময় ০৯:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬