
লাখাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।
রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) গৌতম চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুল ইসলাম, পরিত্র গীতা থেকে পাঠ করেন হীরালাল দাস।
এতে আলোচনায় অংশ নেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরুন নাহার, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন,পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আজনু মিয়া, হাবিবুর রহমান,রুমানা আক্তার।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গড়ে তুলতে ও জনসংখ্যা বৃদ্ধি কমিয়ে আনতে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু জনবল সংকট ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ না থাকায় কাংখিত লক্ষ্য অর্জন এখনও সম্ভব হয়ে উঠেনি। উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে ২ টি তে নিরাপদ ডেলিভারি সেবা চালু থাকলেও অন্য ২ টিতে তা অব্যাহত রাখা সম্ভব হয়ে উঠেনি।
বক্তারা আরও বলেন, করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিগত ৬ মাসে ৩৮০ টি নিরাপদ ডেলিভারি সেবা দেওয়া হয়েছে। এধারা অব্যাহত রাখতে সময়মতো প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা নিশ্চিত করতে হবে এবং অন্যান্য পরিবার কল্যাণ কেন্দ্রে এ সেবা যথাশীঘ্র চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিল্লাল আহমেদ লাখাই প্রতিনিধি। 


















