সিলেট ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

‎মাধবপুরে শ্রী শ্রী কৃষ্ণ গোসাই আখড়ার ২১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন

‎

‎হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী কৃষ্ণ গোসাই আখড়া-এর নতুন ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
‎
‎শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুর ১টায় আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি বাবু বিধান রঞ্জন বিশ্বাস এবং সঞ্চালনা করেন ডা. হরেশ চন্দ্র দেব।
‎সভায় উপস্থিত ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে হবিগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট দ্বীপেশ চন্দ্র পালকে সভাপতি এবং অর্জুন দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
‎
‎সভায় বক্তারা বলেন, শ্রী শ্রী কৃষ্ণ গোসাই আখড়া দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবগঠিত কমিটির নেতৃত্বে আখড়ার ধর্মীয় অনুষ্ঠান, সেবামূলক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সনাতন ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে আরও গতিশীল ভূমিকা পালন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট দ্বীপেশ চন্দ্র পাল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতায় আখড়ার সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।
‎সাধারণ সম্পাদক অর্জুন দেবনাথ বলেন,আখড়ার উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ পৌঁছে দিতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
‎
‎সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে আগামী তিন বছর সফলভাবে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

‎মাধবপুরে শ্রী শ্রী কৃষ্ণ গোসাই আখড়ার ২১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন

সময় ০১:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬