সিলেট ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়
‎ফেঞ্চুগঞ্জে র‍্যাবের অভিযান

পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটার গান উদ্ধার

‎
‎সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সার কারখানা নতুন বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
‎
র‍্যাব জানায়, শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী (সিলেট)-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ফেঞ্চুগঞ্জ থানাধীন সার কারখানা নতুন বাজারে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের আশপাশে দেশীয় অস্ত্র রয়েছে। এই সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৩৫ মিনিটের দিকে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের দেওয়ালের ওপর থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।
‎
তবে অস্ত্র উদ্ধারের সময় এর সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা উদঘাটনে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

‎ফেঞ্চুগঞ্জে র‍্যাবের অভিযান

পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটার গান উদ্ধার

সময় ১২:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬