সিলেট ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

‎লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু

ফুটফুটে শিশু আরশিয়া আমেনা (ফাইল ছবি)

‎

‎

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া আমেনা (৮) নামে ইতালি প্রবাসী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর শনিবার সকালে বাড়ির পাশের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার পূর্ব রুহিতনশী গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসেছিল আরশিয়া আমেনা। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎শনিবার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরশিয়ার বলে শনাক্ত করা হয়।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত জলাশয়ে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

‎এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

‎লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু

সময় ০৬:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬