সিলেট ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

‎মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরালের পর স্বামী আটক 

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে যৌতুকের দাবিকে কেন্দ্র করে মনিকা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী মো. ছোট্ট মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানার নজরে এলে তিনি তাৎক্ষণিক ভাবে পুলিশ পাঠান। পরে ঘটনাস্থল থেকে ছোট্ট মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
‎
‎ভুক্তভোগী মনিকা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর কাছে বিভিন্ন সময় যৌতুক দাবি করা হচ্ছিল। এর আগে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে দিলেও পরে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর বাম পা ও ডান হাত ভেঙে গেছে বলে তিনি অভিযোগ করেন।
‎মনিকা আক্তার আরও অভিযোগ করেন, এর আগেও স্বামীর আগের স্ত্রীর ঘরের বড় মেয়ে মৌসুমীর হাতে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন।
‎নির্যাতনের পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎মনিকা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের মৃত মফিজ মিয়ার মেয়ে। অভিযুক্ত ছোট্ট মিয়া মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

‎মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরালের পর স্বামী আটক 

সময় ০৫:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬