সিলেট ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

ব্যাটারি চুরির চেষ্টায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নবীগঞ্জে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার বরাকনগর গ্রামে চার্জে রাখা একটি মিশুক (ইজিবাইক) থেকে ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎নিহত শোয়েব মিয়া নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বরাকনগর এলাকার শাহজালাল অটো রাইস মিল প্রাঙ্গণে চার্জে রাখা একটি মিশুকের ব্যাটারি খুলে নেওয়ার সময় শোয়েব মিয়া সচল বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

‎
‎শুক্রবার সকালে রাইস মিলের একজন চালক কাজে এসে প্রাঙ্গণে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে নবীগঞ্জ থানায় খবর দেওয়া হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জে থাকা মিশুকের ব্যাটারি খুলে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
‎
‎তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ব্যাটারি চুরির চেষ্টায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নবীগঞ্জে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সময় ০৭:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬