সিলেট ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

মৌলভীবাজারের রাজনগরে বন্যায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বন্যার মধ্যে নিখোঁজ হওয়া আশরাফ মিয়ার নিথর মরদেহ।

‎
‎মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ভয়াবহ বন্যার মধ্যে নিখোঁজ হওয়া আশরাফ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎
‎শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে নিজ বাড়ির ঘরের ভেতর জমে থাকা বন্যার পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মনু নদীর তীব্র ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ পানি বাড়তে শুরু করলে অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে চলে যায়। এ সময় বয়সের ভার ও তাড়াহুড়োর কারণে আশরাফ মিয়া ঘরের ভেতরেই থেকে যান।
‎
‎রাতভর বন্যার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে পুরো বাড়িঘর প্লাবিত হলে তিনি ঘর থেকে বের হতে পারেননি। ফলে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যার পানিতে ডুবে আশরাফ মিয়ার মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎এদিকে মৌলভীবাজারে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে রাজনগরসহ জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

মৌলভীবাজারের রাজনগরে বন্যায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সময় ০৩:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬