সিলেট ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎শিল্পকলা একাডেমির সম্মাননা পদকে ভূষিত হলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান ওস্তাদ তাপস কৃষ্ণ মহারত্ন

ওস্তাদ তাপস কৃষ্ণ মহারত্ম।

‎হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পদকে ভূষিত হয়েছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও ওস্তাদ বাবু তাপস কৃষ্ণ মহারত্ন। সুর ও সঙ্গীতের সাধনায় দীর্ঘদিন নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

‎গুণী এই সঙ্গীত সাধক সম্মাননায় ভূষিত হওয়ায় বানিয়াচং তথা সমগ্র জেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। একই সাথে দীর্ঘদিন পর এই গুণী মানুষকে সঠিক মূল্যায়ন করায় জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।

‎ওস্তাদ তাপস কৃষ্ণ মহারত্ন দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সঙ্গীতাঙ্গনে অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। সদালাপী ও সংস্কৃতিমনা এই গুণীজন বানিয়াচংয়ের এক ঐতিহ্যবাহী জমিদার পরিবারে ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা যুদ্ধের পূর্বেই কুমিল্লা জেলা স্কুল থেকে মেট্রিক (এসএসসি) পাস করেন এবং পরবর্তীতে হবিগঞ্জ বৃন্দাবন কলেজে উচ্চশিক্ষা লাভ করেন।

‎পারিবারিকভাবেও তাঁর ঘরে রয়েছে সাংস্কৃতিক আবহ; তাঁর দুই কন্যাও ছোটবেলা থেকেই সঙ্গীতের সাথে যুক্ত। ওস্তাদ তাপস কৃষ্ণ দীর্ঘদিন ধরে বানিয়াচংয়ে ‘সঙ্গীত গুরু’ হিসেবে সবার কাছে অত্যন্ত সমাদৃত। তিনি বানিয়াচং সঙ্গীত একাডেমির অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে শিল্পকলা একাডেমির গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিয়োজিত ছিলেন।

‎জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে কথা হলে এই প্রবীণ সঙ্গীত গুরু জানান, সঙ্গীতই তাঁর জীবনের একমাত্র ধ্যান-জ্ঞান এবং সঙ্গীতকে বুকেই জড়িয়ে তিনি বাকি জীবন বেঁচে থাকতে চান। তবে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে শুদ্ধ সঙ্গীত চর্চা আস্তে আস্তে কমে আসায় কিছুটা আক্ষেপ ও দুঃখ প্রকাশ করেন তিনি। ওস্তাদ তাপস কৃষ্ণ মহারত্ন যেন আগামী দিনগুলোতেও বানিয়াচং তথা সারা জেলাকে সুরের আলোয় আলোকিত করে যেতে পারেন, সেজন্য তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন সকল শুভাকাঙ্ক্ষী।

‎সঙ্গীত গুরু ওস্তাদ বাবু তাপস কৃষ্ণ মহারত্ন জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পদকে ভূষিত হওয়ায় ‘অনলাইন সিলেট’ নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পোর্টালের সম্পাদক আবদুল হক মামুন।
‎এক অভিনন্দন বার্তায় তিনি ওস্তাদ তাপস কৃষ্ণের আগামী দিনগুলোর নিরন্তর শুভকামনা ও সুস্বাস্থ্য প্রার্থনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎শিল্পকলা একাডেমির সম্মাননা পদকে ভূষিত হলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান ওস্তাদ তাপস কৃষ্ণ মহারত্ন

সময় ০৩:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬