সিলেট ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়
দলিল যার ভূমি তার....

‎ভূমি অপরাধ প্রতিরোধ আইনে লাখাইয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিলেন ইউএনও‎

‎হবিগঞ্জের  লাখাই উপজেলায় দলিল যার জমি তার’ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের  প্রথম একটি মামলায় রায় প্রকাশ হওয়ায়  আদালতের মাধ্যমে বেদখলীয় ভূমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার  ইউএনও। লাখাইয়ে দীর্ঘদিন যাবত জবরদখলে থাকা ৪৩ শতাংশ আমন রকম ভূমি আদালতের আদেশে দখলমুক্ত করে প্রকৃত ভূমি মালিক সৈয়দ হুসন কে বুঝিয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি)  সৈয়দ মুরাদ ইসলাম।
‎
‎বৃহস্পতিবার (৯ জুলাই)  দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার( ভূমি)  সৈয়দ মুরাদ ইসলাম প্রয়োজনীয় পুলিশ ফোর্স ও ভূমি অফিসের সার্ভেয়ার আহমেদ আলী সহ উপজেলার জিরুন্ডা মৌজাস্থিত ৪৩ শতাংশ আমন রকম ভূমি সনাক্তকরণ করে লাল নিশান টাঙগিয়ে দখলমুক্ত করে প্রকৃত ভূমি মালিক সৈয়দ হুসন পিতা মৃত্যু ফাজিল মিয়াকে দখল সমজিয়ে দেন। এ সময় স্থানীয় লোকজন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎উল্লেখ্য উপজেলার ১ নং লাখাই ইউনিয়ন এর স্বজন গ্রামের মৃত ফাজিল মিয়ার পুত্র সৈয়দ হুসন দলিল মূলে এ ৪৩ শতাংশ আমন রকম ভূমির মালিক ও দখলদার হিসাবে ভোগদখল করে আসছিলেন। এর মধ্যে জিরুন্ডা গ্রামের মাহবুবুল আলম নয়ন নামে জনৈক ব্যক্তি কথিত দলিল মূলে আরএস রেকর্ড করে জমিটি জবর দখল করে নেয়। নিরুপায় হয়ে সৈয়দ হুসন প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ আইনী লড়াইয়ের পর অবশেষে প্রায় ২৫ বছর পর আদালতের মাধ্যমে আজ তাঁর জমি টুকু দখলমুক্ত করে থাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে জমি ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন সৈয়দ হুসন এর পুত্র আঞ্জব আলী।
‎
‎আঞ্জব আলীর সাথে আলাপকালে জানান,আমার বাবা দীর্ঘদিন যাবত আইনী লড়াইয়ের পর আজ আমরা জমি ফেরত পেয়েছি। তাতে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

দলিল যার ভূমি তার....

‎ভূমি অপরাধ প্রতিরোধ আইনে লাখাইয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিলেন ইউএনও‎

সময় ০৮:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬