সিলেট ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

বিয়ানীবাজারের ইউএনও’র সাথে গোলাবশাহ যুব সংঘের মতবিনিময়

‎
‎বিয়ানীবাজার পৌরসভার ২, ৩ ও ৪নং ওয়ার্ডে নাগরিক সেবা বৃদ্ধির দাবীতে প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন গোলাবশাহ যুব সংঘের নেতৃবৃন্দ।

‎বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উম্মে হাবিবা মজুমদারের সাথে মতবিনিময়কালে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপজেলা পয়েন্ট থেকে কসবামুখি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করে তোলা, খাসা শহীদ টিলা এলাকার পানি নিষ্কাশন দূর করতে স্থায়ী পরিকল্পনা গ্রহণ, ইমামবাড়ি রাস্তা সংস্কার, মশা নিধন ও ড্রেনেজ ব্যবস্থা পরিচ্ছন্ন করার দাবী উপস্থাপন করেন।

‎উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উম্মে হাবিবা মজুমদার সকল সমস্যা নোট করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, কসবা রাস্তা সংস্কার করতে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।
‎

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, খাসা সমাজকল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন কবির আকিল, সাবেক প্যানেল মেয়র ছায়ফুল আলম ঝুনু, এডভোকেট আবুল কাশেম, গ্রামের মুরব্বী সাহাব উদ্দিন, শাহাব রানা, সংগঠক সাইফুল ইসলাম সুয়েল, এনসিপির সভাপতি রায়হান আলম সাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, গোলাবশাহ যুব সংঘের গভর্ণিং বডির সদস্য আজমল হোসেন, মারুফ আহমদ, সভাপতি ছালেখ হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাকুসদ হোসেন মনি, সংগঠক আল নোমান, যুবদল নেতা কামাল হোসেন তোফায়েল আহমদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

বিয়ানীবাজারের ইউএনও’র সাথে গোলাবশাহ যুব সংঘের মতবিনিময়

সময় ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬