সিলেট ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি ‘হাবিব’ সিলেটে থেকে গ্রেফতার‎ করল র‍্যাব

‎সুনামগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ হাবিব (৩৫)-কে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গতকাল বুধবার (০৮ জুলাই) বিকেলে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন রিকাবি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিব সুনামগঞ্জ সদর থানাধীন শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে।

‎র‍্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভিকটিম ও ১নং আসামি মোঃ হাবিব একই এলাকার বাসিন্দা এবং তারা সম্পর্কে আত্মীয় (ভিকটিমের স্বামীর খালাতো ভাই)। গত ১৮ জুন ২০২৬ তারিখ ভিকটিমের স্বামী ও শ্বশুর বাড়ির বাইরে থাকায় তিনি শাশুড়িসহ বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ২ টার সময়ঘ হাবিব ও তার সহযোগীরা ভিকটিমের বাড়িতে গিয়ে ডাকলে, দরজা খোলার সাথে সাথে হাবিব ভিকটিমের মুখ চেপে ধরে ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। অন্য সহযোগীরা তখন বাইরে পাহারা দিচ্ছিল।

‎পরে রাত ৩টার দিকে শাশুড়ি শব্দ পেয়ে ঘর থেকে বের হলে আসামিরা পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ২১ জুন সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪২; ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর ৯(১)/৩০।

‎মামলা দায়েরের পর থেকেই র‍্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই বিকেল ৪.১০ মিনিটে র‍্যাব-৯ (সুনামগঞ্জ ও সিলেট ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক দল সিলেটের রিকাবি বাজার এলাকা থেকে প্রধান আসামি হাবিবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি ‘হাবিব’ সিলেটে থেকে গ্রেফতার‎ করল র‍্যাব

সময় ০৩:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬