সিলেট ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎শেরপুর ব্রিজের নিচে অভিযান: ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎

‎
‎মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ সোহেল মিয়া (৪১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে শেরপুর ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল মিয়া ক্রেতার কাছে গাঁজা বিক্রি করছিলেন বলে পুলিশের দাবি। পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে এক কেজি গাঁজা জব্দ করে।
‎
‎গ্রেপ্তার সোহেল মিয়া শেরপুর নতুন বস্তি এলাকার মৃত কাঁচা মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুন বস্তির বাসিন্দা।
‎
‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পর্যালোচনায় জানা যায়, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার পুলিশ রেকর্ড (পিসি/পিআর) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে চুরি, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক মাদক মামলা এবং চুরির মামলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
‎
‎শেরপুর ও আশপাশের এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
‎
‎এসআই ওবায়দুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে  মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎শেরপুর ব্রিজের নিচে অভিযান: ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময় ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬