সিলেট ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‎

‎
‎সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জামালপুর সদর উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
‎
‎সংস্থার সারাদেশব্যাপী চলমান মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) সকালে জামালপুর সদর উপজেলার ইয়ুথ ক্যামব্রিজ স্কুল, নান্দিনা-এ এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎

‎কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়।
‎
‎এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার সঠিক পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো, নিয়মিত পরিচর্যা করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
‎
‎উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি-এর “ক্লাইমেট অ্যাকশন” উদ্যোগের আওতায় সংস্থাটি নিয়মিতভাবে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ, পরিবেশ সংরক্ষণবিষয়ক জনসচেতনতা মূলক কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সময় ০৭:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬