সিলেট ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

শান্তিগঞ্জ প্রেসক্লাব’ নাম ব্যবহার বন্ধে আইনগত নোটিশ, ১৫ দিনের আল্টিমেটাম

‎
‎
‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘শান্তিগঞ্জ প্রেসক্লাব’ নাম ব্যবহারকে কেন্দ্র করে বিরোধের জেরে চার ব্যক্তির বিরুদ্ধে পৃথক আইনগত (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শান্তিগঞ্জ প্রেসক্লাব-এর নাম, প্রতিষ্ঠাকাল ও পরিচয়ের সাথে সাদৃশ্য রেখে বিভ্রান্তিকরভাবে আরেকটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
‎
‎বুধবার (৮ জুলাই) অ্যাডভোকেট মো. মুশাহিদ আলীর মাধ্যমে নোটিশটি পাঠানো হয়। নোটিশদাতা হিসেবে রয়েছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের (মূল অংশে) সভাপতি সোহেল তালুকদার এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমদ।
‎
‎নোটিশে উল্লেখ করা হয়, ‘শান্তিগঞ্জ প্রেসক্লাব’ ২২ ফেব্রুয়ারি ২০০৯ সালে প্রতিষ্ঠিত একটি সুপরিচিত সাংবাদিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শান্তিগঞ্জ উপজেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘদিনের কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি এলাকায় স্বতন্ত্র পরিচিতি ও সুনাম অর্জন করেছে।
‎
‎নোটিশে অভিযোগ করা হয়, সামিউল কবির ও মো. নূরুল হক একটি এবং মো.আবু সাঈদ ও রেদওয়ান আহমদ আরেকটি একই ধরনের নাম ও প্রতিষ্ঠার তথ্য ব্যবহার করে পৃথক দুটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। তারা সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ওই নামে পরিচয় দিচ্ছেন, যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠিত প্রেসক্লাবের সুনাম ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের কার্যক্রম বাংলাদেশের প্রচলিত আইনের আলোকে অন্যের প্রতিষ্ঠিত পরিচয় ও সুনাম ক্ষুণ্ন করা এবং বিভ্রান্তি সৃষ্টির শামিল হতে পারে। প্রয়োজনে এটি অন্যায্য প্রতিযোগিতা বা ‘নিজের নামে চালিয়ে নেওয়ার’ পর্যায়েও বিবেচিত হতে পারে।

‎
‎নোটিশে তিনটি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো—”শান্তিগঞ্জ প্রেসক্লাব” বা বিভ্রান্তিকরভাবে সাদৃশ্যপূর্ণ কোনো নাম ব্যবহার বন্ধ করা, ব্যানার, সাইনবোর্ড, লেটারহেড, সিল, পরিচয়পত্র, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ, ওয়েবসাইটসহ সব ধরনের প্রচারমাধ্যম থেকে ওই নাম অপসারণ করা এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা। এছাড়া নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি আদালতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ ব্যাপারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বলেন, ২০০৯ সালে আমাদের প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়। কিছু দিন যাবত হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো শান্তিগঞ্জে শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার করে কতিপয় কিছু লোক শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম হুবহু নকল করে প্রতিষ্ঠান করেছেন। তারা কেউই শান্তিগঞ্জ প্রেসক্লাবের কেউ নয়। এমতাবস্থায় তাদের সবার প্রতি আইনি নোটিশ দেওয়া হয়েছে। তারা যদি আইনের প্রতি সম্মান না দেখান পরর্তীতে নিয়মিত মামলা দায়ের করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

শান্তিগঞ্জ প্রেসক্লাব’ নাম ব্যবহার বন্ধে আইনগত নোটিশ, ১৫ দিনের আল্টিমেটাম

সময় ০৭:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬