সিলেট ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
News Title :
‎নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ‎হাজারো মানুষের দীর্ঘদিনের দাবিতে এমপি নাসের রহমানের সুপারিশ, এলজিইডির কাছে আবেদন প্রেরণ। জামালপুরের সরিষাবাড়িতে ব্র্যাক কর্তৃক শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শান্তিগঞ্জ প্রেসক্লাব’ নাম ব্যবহার বন্ধে আইনগত নোটিশ, ১৫ দিনের আল্টিমেটাম শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২: প্রশাসনকে তিন সপ্তাহের আল্টিমেটাম মন্ত্রী আরিফুল হকের শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন শাব্বীর আহমদ শিবলী নোমানী ‎ডেভিল মামলার আসামীর নেতত্বে প্রেসক্লাব দখলের চেষ্টায় ভবনে তালা, সাংবাদিকদের নিন্দা

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি দল।

‎গতকাল বুধবার (৮ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা.ফোয়ারা তাসমীম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ, সিলেট ডা. মোঃ মাহবুবুল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী।

‎পরিদর্শন উপলক্ষে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় আন্তরিক ভাবে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ।

‎পরিদর্শনকালে অতিথিবৃন্দ হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রোগীসেবা কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কেও খোঁজখবর নেন। পরিদর্শন শেষে অতিথিরা হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ, সেবার মান এবং চিকিৎসকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জনগণের জন্য আরও আধুনিক, মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ পরিদর্শন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

‎সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণ যেন সহজে, দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

সময় ০৭:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬