সিলেট ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
News Title :
শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন শাব্বীর আহমদ শিবলী নোমানী ‎ডেভিল মামলার আসামীর নেতত্বে প্রেসক্লাব দখলের চেষ্টায় ভবনে তালা, সাংবাদিকদের নিন্দা ‎জামালপুরে আইনজীবী ও আওয়ামী লীগ নেতার অফিসে অভিযানে আগ্নেয়াস্ত্র, বোমা ও মদ উদ্ধার ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ফিরলেন ১০ বাংলাদেশি সিলেটে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, উপভোগ করলেন সাত রঙের চা ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি ‎গোলাপগঞ্জে র‍্যাবের অভিযান: জঙ্গল থেকে এয়ারগান ও রামদা উদ্ধার ‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ, যাতায়াত ব্যাহত ‎মৌলভীবাজারে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, ঘাতক আটক জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান, বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

‎জামালপুরে আইনজীবী ও আওয়ামী লীগ নেতার অফিসে অভিযানে আগ্নেয়াস্ত্র, বোমা ও মদ উদ্ধার

‎​

‎​জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক ও দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত অফিসে এই অভিযান পরিচালনা করা হয়।
‎​
‎গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত ‘মনোয়ারা আলী সুপার মার্কেট’-এর দ্বিতীয় তলায় কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়।
‎অভিযানে স্থানীয় একজন তালা মিস্ত্রির সহায়তায় কার্যালয়ের দুটি কক্ষের তালা ভেঙে তল্লাশি চালানো হয়। অভিযানে অফিসের টেবিলের ড্রয়ার থেকে ৬ বোতল বিদেশি মদ এবং মেঝের ওপর কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ৬টি হাতবোমা উদ্ধার করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতেই এই উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

‎অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

‎​অভিযানটির নেতৃত্ব দেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

‎প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান,সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন শাব্বীর আহমদ শিবলী নোমানী

‎জামালপুরে আইনজীবী ও আওয়ামী লীগ নেতার অফিসে অভিযানে আগ্নেয়াস্ত্র, বোমা ও মদ উদ্ধার

সময় ০৭:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬