সিলেট ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

সিলেটে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, উপভোগ করলেন সাত রঙের চা

সাত রংয়ের চা পান করছন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী

‎আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তির নানা কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের অংশ হিসেবে সিলেটের ঐতিহ্য ও আতিথেয়তার খোঁজ নেওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে দফায় দফায় সৌজন্য সাক্ষাৎ করছেন তিনি।

‎সিলেটে এসে এই অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ‘সাত রঙের চা’ উপভোগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। চায়ের কাপে চুমুক দিয়ে সিলেটের ঐতিহ্যকে কাছ থেকে উপভোগ করেন তিনি।

‎সফরের ধারাবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ক্রিস্টেনসেন। এ সময় সিসিকের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা বলেন তারা। বৈঠক শেষে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক ফটোসেশনেও অংশ নেন রাষ্ট্রদূত।

‎সকালে তিনি সিলেটের ঐতিহাসিক কীন ব্রীজের পাদদেশে আলী আমজদের ঘড়ির সংলগ্ন  আমেরিকান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  রাষ্ট্রদূত অনুষ্ঠান উপভোগের পাশাপাশি তিনি সুরমা নদীর পাড়ে দাড়িয়ে ছবি তুলেন।

‎তিনি এর আগে সিলেটের জনপ্রিয় মিষ্টির ব্যান্ড দুধওয়ালায় গিয়ে মিষ্টিমুখ করেন। সেখানে দুধওয়ালার কতৃপক্ষ রাষ্ট্রদূত কে স্বাগত জানান। তারা ফুল দিয়ে রাষ্ট্রদূত কে বরণ করেন।

‎আজ মঙ্গলবার সকালে সিলেটের সংসদ সদস্যদের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাণিজ্যমন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক আলোচনা শেষে দুপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গেও একটি বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

‎আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রদূতের এই সিলেট সফরকে ইতিবাচক এবং দু-দেশের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সফরের বাকি সময় গুলোতে তাঁর আরও কিছু সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

সিলেটে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, উপভোগ করলেন সাত রঙের চা

সময় ০৬:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬