সিলেট ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ, যাতায়াত ব্যাহত

‎
‎
‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনে যাতায়াতের জন্য নির্মিত বাঁশের সাঁকোটি রাতের আঁধারে দুবৃত্তের দ্বারা ভেঙ্গে ও কেটে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সকালে প্রেসক্লাবের সদস্যরা ভবনে এসে সাঁকোটি ভাঙা ও কেটে ফেলা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় সাংবাদিকসহ স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রেসক্লাবের স্থায়ী ভবনে পৌঁছানোর জন্য সম্প্রতি অস্থায়ী রাস্তার ওপর নির্মিত একটি বাঁশের সাকো নির্মাণ করা হয় এবং বাঁশের সাঁকোটি দিয়ে প্রেসক্লাবের সদস্য, অতিথিরা চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কে বা কারা ও অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সাঁকোর বিভিন্ন অংশ কেটে ফেলে, রঁশির বাঁধ কেটে ফেলে। ফলে সকালে সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রেসক্লাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেন।
‎
‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ বলেন, একটি সাংবাদিক সংগঠনের চলাচলের পথ নষ্ট করার ঘটনা শুধু সম্পদের ক্ষতিই নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও একটি সামাজিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। তবে কারা এঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমেই আইন শৃংখলা বাহিনীকে নিশ্চিত করতে হবে।
‎
‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ বলেন,  অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাই। একই সঙ্গে প্রেসক্লা সকল সদস্যদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
‎
‎এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ আমাকে অবহিত করেছেন। লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎উল্লেখ্য, শান্তিগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি নিজস্ব স্থায়ী ভবনে কার্যক্রম শুরু করা হয়। এমন সময় চলাচলের একমাত্র বাঁশের সাঁকোটি কেটে ফেলার ঘটনায় প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম সাময়িক ভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ, যাতায়াত ব্যাহত

সময় ০৪:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬