সিলেট ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

গোয়াইনঘাটে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক‎

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে (৩৫) আটক করেছে। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
‎
‎সোমবার (৬ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর-১১, তারিখ: ০৬/০৭/২০২৬।
‎
‎মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা মারা গেছেন এবং তার মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। প্রায় দেড় মাস ধরে শিশুটি এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল।
‎অভিযোগ রয়েছে, গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।
‎
‎ঘটনার পর ভয় ও মানসিক আতঙ্কের কারণে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি ঘটনাটি বিস্তারিত জানালে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও অন্যান্য আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

গোয়াইনঘাটে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক‎

সময় ০৮:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬