সিলেট ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সিলেটে র‍্যাবের অভিযান: জকিগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমাস গ্রেফতার

‎সিলেট জেলার শাহপরাণ থানা এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক শীর্ষ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম আলমাস আহমদ (৩৮)।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬.১৮ মিনিটে  শাহপরাণ (রঃ) থানাধীন মেন্দিবাগ গাজী বুরহান উদ্দিন রোডস্থ পপুলার টাইলস দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আলমাস আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানার কাপনা গ্রামের মনোহর আলীর ছেলে।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, ধৃত আসামি আলমাসের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ- ১৭/০৫/২০১৪ খ্রি.; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধিত-২০০৪) এর ২৯(১) টেবিল-৩(খ) (জিআর নং- ৯১/২০১৪, দায়রা নং- ৩৯৬/২০১৬) মূলে মাদক চোরাচালানের অভিযোগে মামলা ছিল। উক্ত মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের পর থেকেই সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে র‍্যাবের এই ধরনের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎সিলেটে র‍্যাবের অভিযান: জকিগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমাস গ্রেফতার

সময় ১১:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬