সিলেট ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভা করেছেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।
‎
‎শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।
‎
‎মতবিনিময় সভায় নবাগত ওসি মো. ওমর ফারুক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে নানা ধরনের অপরাধ দূর করা সম্ভব। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও বেগবান করবে।
‎
‎তিনি আরও বলেন, গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে আইনি সেবা পান, তা নিশ্চিত করা হবে।
‎
‎এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ওসির দৃষ্টি আকর্ষণ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
‎সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।
‎
‎এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং গোয়াইনঘাট থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

সময় ০৭:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬