সিলেট ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
‎​যুবদল নেতার ওপর হামলা:

‎মাদককারবারীদের গ্রেপ্তারে মানববন্ধন

‎
‎​জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ফুলারপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
‎
‎৩ জুলাই শুক্রবার বিকেলে বীর মল্লিকপুর ফুলারপাড়া এলাকায় আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।
‎
‎​মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, মেষ্টা ইউনিয়ন এখন মাদককারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চিহ্নিত মাদককারবারী হারুন, রে-মানিক, ইমরান, কাশেম ও জাবুর দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী।
‎মাদক কারবারের প্রতিবাদ করায় সম্প্রতি মেষ্টা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিনের ওপর এই চক্রটি অতর্কিত হামলা চালায়।
‎
‎​মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এলাকায় মাদক সহজলভ্য হওয়ায় উঠতি বয়সী তরুণ থেকে শুরু করে সকল বয়সের মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
‎বিশেষ করে রাতের বেলা সাধারণ মানুষের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।
‎
‎​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদকের কারণে এলাকার সামাজিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদের নিয়ে শঙ্কিত। দ্রুত মাদক সিন্ডিকেট ভেঙে না দিলে এলাকাটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।”
‎
‎​মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় যুবদল নেতা আল আমিনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎​যুবদল নেতার ওপর হামলা:

‎মাদককারবারীদের গ্রেপ্তারে মানববন্ধন

সময় ০৭:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬