সিলেট ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
News Title :
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ ‎মূল আসামি আমিরুল কে সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব ‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি ‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ‎জামালপুরে রাস্তার দুই পাশে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ, অংশ নিলেন ড. নিলোফার চৌধুরী মনি এমপি।‎ শান্তিগঞ্জের চন্দপুর গ্রামের সড়ক সংস্কার কাজের উদ্বোধন ‎ভুল প্রশ্নপত্র বিতরণ মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ‎ফেঞ্চুগঞ্জে সর্বস্তরের মুসলিম জনতার বিক্ষোভ মিছিল: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ‎শেরপুরের গজনী অবকাশে ‘ডিজিএসএস’ এর শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকা নিজস্ব ভবনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অনানুষ্ঠানিক যাত্রা শুরু : অচিরেই আনুষ্ঠানিক উদ্বোধন
‎পৃথক অভিযানে ভারতীয় ৪ এয়ারগান উদ্ধার..।

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

‎সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ এবং চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বিজিবি সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, আঙ্গুর ও মদ জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী কয়েকটি বারকী নৌকাও আটক করা হয়।

‎বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা।

‎অন্যদিকে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিলেট ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তের মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।

‎এরপর শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে একই ব্যাটালিয়নের আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।
‎দুই দফা অভিযানে মোট চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

‎এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা প্রমাণ করে যে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ চক্রগুলো এখনও সক্রিয় রয়েছে। তবে বিজিবির ধারাবাহিক অভিযান এসব চক্রের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

‎পৃথক অভিযানে ভারতীয় ৪ এয়ারগান উদ্ধার..।

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬