সিলেট ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
News Title :
‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি ‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ‎জামালপুরে রাস্তার দুই পাশে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ, অংশ নিলেন ড. নিলোফার চৌধুরী মনি এমপি।‎ শান্তিগঞ্জের চন্দপুর গ্রামের সড়ক সংস্কার কাজের উদ্বোধন ‎ভুল প্রশ্নপত্র বিতরণ মির্জাপুরে এইচএসসি কেন্দ্রের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ‎ফেঞ্চুগঞ্জে সর্বস্তরের মুসলিম জনতার বিক্ষোভ মিছিল: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ‎শেরপুরের গজনী অবকাশে ‘ডিজিএসএস’ এর শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকা নিজস্ব ভবনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অনানুষ্ঠানিক যাত্রা শুরু : অচিরেই আনুষ্ঠানিক উদ্বোধন ‎লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুর বিতরনী অনুষ্ঠিত। ‎বিজিবির প্রবল বাঁধার মুখে  ফিরে গেল অবৈধ অনুপ্রবেশকারীরা

‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি

‎​টেকসই উন্নয়ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়নে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ড. নিলুফার চৌধুরী মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন।

‎এদিন ড. নিলুফার চৌধুরী মনি দিগপাইত ইউনিয়নের দিঘুলী শফিকের মোড় সংলগ্ন ৩৬৮ মিটার ইটের রাস্তা এবং শাহবাজপুর ইউনিয়নের কৌডোল্যা টেকিপাড়া এলাকায় নতুন ইটের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। কর্মসূচির অংশ হিসেবে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে ড. নিলুফার চৌধুরী মনি বলেন, “বিএনপি সরকার লুটপাট হওয়া দেশকে মেরামত করতে এসেছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের চিন্তা করে।” তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, বিগত ১৭ বছরে গ্রামীণ এই রাস্তাগুলো সংস্কারের মুখ দেখেনি, অথচ কৃষকের ফসল পরিবহনের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎​

‎দিগপাইত ইউনিয়নের অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখার সভাপতি, মোঃ খোরশেদ আলম। এছাড়া শাহবাজপুর ইউনিয়নের কেভোলা টেকিপাড়ার কর্মসূচিটি আয়োজন করে ৬নং ওয়ার্ড বিএনপি, শাহবাজপুর ইউনিয়ন, যার সার্বিক দায়িত্বে ছিলেন সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মমিন।

‎​এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মোঃ মেহেরুল হাসান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি

‎জামালপুরে রাস্তা উন্নয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নিলুফার চৌধুরী মণি

সময় ১২:১৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬