সিলেট ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎ফেঞ্চুগঞ্জে সর্বস্তরের মুসলিম জনতার বিক্ষোভ মিছিল: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

‎
‎সিলেটের ফেঞ্চুগঞ্জে আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনার প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা জুলাই (শুক্রবার) বাদ জুমা ফেঞ্চুগঞ্জের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী রিতেশ দাশ নামের এক হিন্দু যুবক এবং রোকেয়া বেগম নামের এক মুসলিম তরুণীর একটি আপত্তিকর ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
‎এই ঘটনার প্রেক্ষিতে ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এলাকার বাসিন্দা ইমরান নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে তীব্র প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, ইস্কন সদস্য রিতেশ দাশ মুসলিম মেয়েদের টার্গেট করে এ ধরনের আপত্তিকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
‎
‎এরই ধারাবাহিকতায় গত ২৯শে জুন ইমরান নুরের নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ বাজারে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল থেকে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতিকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এবং ব্যবসায়ী রিতেশ দাশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
‎
‎প্রতিবাদ মিছিলের পর, ঘটনার মোড় ঘুরিয়ে দিতে রোকেয়া বেগম বাদী হয়ে প্রতিবাদকারী ইমরান নুরসহ আরও দুইজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ, মূল ঘটনা আড়াল করতে এবং প্রতিবাদকারীদের কণ্ঠরোধ করতেই এই হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, রিতেশ দাশ ও রোকেয়া বেগম কেউই ফেঞ্চুগঞ্জের স্থানীয় বাসিন্দা নন। রোকেয়া বেগমের বাড়ি পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে বলে জানা গেছে।
‎
‎আজ শুক্রবার বাদ জুমা এই ‘মিথ্যা ও হয়রানি মূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে ফেঞ্চুগঞ্জের সর্বস্তরের তৌহিদী জনতা রাস্তায় নেমে আসেন। মিছিলটি ফেঞ্চুগঞ্জ থানারোড থেকে শুরু হয়ে পশ্চিম বাজার সামাদ প্লাজা পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় থানারোড পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‎সমাবেশে বক্তারা বলেন, লম্পট রিতেশ দাশ ও রোকেয়া বেগমের আপত্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করা যেকোনো সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। অপরাধীদের শাস্তি না দিয়ে উল্টো প্রতিবাদী যুবকদের নামে মিথ্যা মামলা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
‎
‎বক্তারা অবিলম্বে ইমরান নুরসহ অন্যন্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন স্থানীয় সর্বস্তরের মুসলিম জনতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎ফেঞ্চুগঞ্জে সর্বস্তরের মুসলিম জনতার বিক্ষোভ মিছিল: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সময় ১০:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬