সিলেট ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

‎জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

‎
‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৬ হাজার ঘনফুট অবৈধভাবে মজুত করা বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক অবৈধ মেশিন ও নৌকা ধ্বংস করে অকেজো করে দেওয়া হয়।
‎
‎বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত জাফলংয়ের জিরো পয়েন্ট, বল্লাঘাট ও জুমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব রায়সহ পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

‎
‎প্রশাসন সূত্রে জানা যায়, জাফলংয়ের বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন আকস্মিক এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে স্তূপ করে রাখা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
‎
‎অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

‎জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ

সময় ০২:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬