সিলেট ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেট জেলার শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন বিয়ানীবাজারের ওসি

‎

‎
‎সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, গণমুখী পুলিশিং জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন।
‎বুধবার (২ জুলাই ২০২৬) সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রত্যয়নপত্রে জানানো হয়, জুন-২০২৬ মাসে দায়িত্বশীল নেতৃত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
‎
‎প্রত্যয়নপত্রে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষর করেন। একই সঙ্গে তাকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ সম্মাননাসূচক ক্রেস্টও প্রদান করা হয়।
‎
‎উল্লেখ্য, সম্প্রতি বিয়ানীবাজারে মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক সফল অভিযানের মাধ্যমে বিয়ানীবাজার থানা জেলা পুলিশের মধ্যে প্রশংসা অর্জন করেছে। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ওসি মো. ওমর ফারুকের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হল।
‎
‎এমন পুরষ্কারে ভূষিত হয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, বিয়ানীবাজার সকল মহলের সহযোগিতায় এবং সিলেটের পুলিশ সুপারের নির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে। পেশাদারিত্বের সাথে পুলিশীং কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তিনি সকল পেশাজীবির আরোও সহায়তা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেট জেলার শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন বিয়ানীবাজারের ওসি

সময় ০৭:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬