সিলেট ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

র‍্যাব-৯ ও বিআরটিএ-এর যৌথ অভিযান: শাহপরাণে ১৮ গাড়ির মালিককে জরিমানা, ৪টি যানবাহন ডাম্পিংয়ে

‎সিলেটের শাহপরাণ থানা এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮টি গাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এ সময় ৩টি ‘অন টেস্ট’ সিএনজি এবং ১টি পিকআপ ভ্যান আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

‎বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শাহপরাণ থানার বিভিন্ন এলাকায় এই যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধি অনুযায়ী মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলি, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ এবং বৈধ ট্যাক্স-টোকেন থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কিছু চালক ও মালিক আইন অমান্য করে ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ ও লাইসেন্সহীন গাড়ি রাস্তায় চালাচ্ছিলেন।

‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার র‍্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং বিআরটিএ সিলেটের একটি যৌথ দল এই অভিযান চালায়। অভিযানকালে মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলি অমান্য করা, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ ছাড়া গাড়ি চালানো এবং মেয়াদউত্তীর্ণ ট্যাক্স-টোকেন ব্যবহারের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৯(চ), ৬৬, ৭৫, ৭৬ ও ৯২ ধারায় ১৮টি গাড়ির মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎র‍্যাব জানায়, অপরাধ দমনের পাশাপাশি জনসাধারণের জন্য নিরাপদ সড়ক ও বাসযোগ্য সমাজ বিনির্মাণে র‍্যাবের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং জনস্বার্থে আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

র‍্যাব-৯ ও বিআরটিএ-এর যৌথ অভিযান: শাহপরাণে ১৮ গাড়ির মালিককে জরিমানা, ৪টি যানবাহন ডাম্পিংয়ে

সময় ০৮:০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬