সিলেট ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

রোটারিয়ানদের টেকসই উন্নয়ন ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎
‎সোমবার ২৯ জুন রাতে শহরের একটি অভিজাত রেস্তোরায় রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর ২০২৫-২৬ বর্ষ সমাপ্তি ও ২০২৬-২৭ এর কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ক্লাবের প্রেসিডেন্ট মোঃ নোমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর অনারারী মেম্বার ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
‎
‎ক্লাবের সেক্রেটারি সৈয়দ নজরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস ডা. মোঃ জমির আলী, ক্লাব ফ্যাসিলিটেটর তবারক আলী লস্কর, চেয়ার ক্লাব এডমিনিস্ট্রেশন কবি তাহমিনা বেগম গিনি, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস মোঃ শরীফ উল্লাহ, ডিরেক্টর ইয়ুথ সার্ভিস হাফিজুর রহমান সুমন, চেয়ার মেম্বারশীপ মোঃ আবিদুর রহমান রাকিব, জয়েন্ট সেক্রেটারি প্রকৌশলী মোঃ শহিদুল হক, ট্রেজারার মোঃ দেওয়ান মিয়া, প্রেসিডেন্ট ইলেক্ট নূর উদ্দিন জাহাঙ্গীর, আইপিপি মনির হোসেন, রোটারী ক্লাব অব খোয়াই এর প্রেসিডেন্ট হাবিবুর রহমান মুরাদ, সেক্রেটারি আল নোমান তন্ময়, রোটারী ডিস্ট্রিক্ট এসিসট্যান্ট কোর্ডিনেটর আজিজুর রহমান মান্না, প্রমূখ।

‎
‎অনুষ্ঠানে ক্লাব সেক্রেটারি সৈয়দ নজরুল হাসান বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া ২০২৬-২৭ রোটাবর্ষের প্রেসিডেন্ট নূর উদ্দিন জাহাঙ্গীর ও সেক্রেটারির মোঃ দেওয়ান মিয়াকে রোটারী কলার পরিধানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়। রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল সিলভার এওয়ার্ড অর্জনে সকল সদস্যদের অভিনন্দন জানানো হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রোটারিয়ানদের ক্রেস্ট প্রদান করা হয়।
‎
‎আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা’ মূলমন্ত্রকে ধারন করে বিগত ১শ’ ২১ বছর ধরে সারাবিশ্বে মানবসেবা ও শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেছে রোটারী ক্লাব। বিশেষ করে পোলিও নির্মূলে সারাবিশ্বে রোটারিয়ানরা অবদান রেখেছেন। গত বছর রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল স্থানীয় পর্যায়ে দুঃস্থ পরিবারকে পূণর্বাসনকল্পে সেলাই মেশিন প্রদান, মেডিক্যাল ক্যাম্প, ঈদ সামগ্রী, শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী, প্রতিবন্ধিদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনহিতকর কাজ করেছে। এসব উদ্যোগ শুধু মানুষের জীবনমান উন্নয়ন নয়; বরং সমাজে ইতিবাচক পরিবর্তন তথা সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করেছে। রোটারিয়ানদের টেকসই উন্নয়ন, মাদকাসক্ত ও যুবসমাজের অবক্ষয় রোধ এবং সহনশীল সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

রোটারিয়ানদের টেকসই উন্নয়ন ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬