সিলেট ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার: উদ্ধার ৫টি মোবাইল‎

‎সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় গোয়াইনঘাট থানাধীন সারিঘাট পুরাতন বাজারের একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল,জুবায়ের আহমেদ (২৮) সাগর মালাকার (২০), মফিজুর রহমান (৩২),শাহীন আহমেদ (২৯) ও আজিজুল হক (৪৮)। গ্রেফতারকৃত সবাই সিলেট জেলার গোয়াইনঘাট থানার বাসিন্দা।
‎
‎র‍্যাব জানায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬:২০ মিনিটের র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, সারিঘাট পুরাতন বাজারের একটি চায়ের দোকানে বসে একদল জুয়াড়ি অনলাইনে জুয়া খেলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬:৩৫ মিনিটে  র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এই ৫ জনকে আটক করা হয়।

‎
‎জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। তারা 77abc, BK33.com, Night Teer, 1111bet সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ায় প্রলুব্ধ করতো। বিশেষ করে মাত্র ২০০ টাকায় ৩০০০ টাকা পাওয়ার লোভ দেখিয়ে তারা সাধারণ মানুষকে এই খেলায় যুক্ত করতো এবং এর বিনিময়ে মোটা অংকের কমিশন লাভ করতো। তাদের কাছ থেকে জব্দকৃত ৩টি স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার অকাট্য আলামত পাওয়া গেছে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

সিলেটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার: উদ্ধার ৫টি মোবাইল‎

সময় ০৫:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬