সিলেট ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎সিলেটে কাভার্ড ভ্যান ভর্তি ২১ লাখ টাকার চোরাই জিরা জব্দ, আটক ১‎

‎সিলেটের শাহপরান (রহঃ) থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও একটি কাভার্ড ভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করেছে। জব্দকৃত ১৪০ বস্তা জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লক্ষ টাকা।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (২৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১০ টায় শাহপরান (রহঃ) থানার এসআই মোঃ রোকন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সিলেট-তামাবিল রোডের টিলাগড় ফুট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের কাভার্ড ভ্যানকে (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রোঃ শ-১১-০৮২৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ৪ হাজার ২০০ কেজি ওজনের ১৪০ বস্তা ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করে পুলিশ।

‎অভিযানে আটককৃত ব্যক্তির নাম মোঃ মুন্না (৪০)। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন কাদিরমোড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে। বর্তমানে তিনি সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকায় বসবাস করছিলেন।

‎এই চোরাচালানের ঘটনায় শাহপরান (রহঃ) থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act, 1974) 25B(1)(b)/25D ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩১, তারিখ-২৯/০৬/২০২৬ খ্রি.)।
‎আজ সোমবার (২৯ জুন) আটককৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
‎সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও এসএমপি মিডিয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎সিলেটে কাভার্ড ভ্যান ভর্তি ২১ লাখ টাকার চোরাই জিরা জব্দ, আটক ১‎

সময় ০৯:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬