সিলেট ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎শান্তিগঞ্জে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার : মর্গে প্রেরণ

‎

‎
‎সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জামাই কাটা হাওর থেকে প্যান্ট-শার্ট পরিহিত এক অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সকালে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের লালুখালী গ্রামের নিকটবর্তী স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে জামাই কাটা হাওর ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন বিষয়টি শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর জানায়। পরে থানা পুলিশের এসআই হাদী আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে নৌকা যোগে জামাই কাটা হাওরে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে থানা পুলিশ অজ্ঞাত লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
‎
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লাশটি দিরাই, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ থানা এলাকার হতে পারে। হাওরের ঢেউ ও বাতাসের ধাক্কায় ভাসতে ভাসতে লালুখালী সাকিনের নিকটবর্তী জামাই কাটা পৌছেছে বলে ধারনা করছেন তারা।
‎সুরতহাল প্রস্তুতকারী অফিসার হাদী আব্দুল্লাহ বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি মুসলিম। বয়স অনুমান-৩৫/৪০ বছর হবে। তার লাশ ময়না তদন্ত শেষে সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সুনামগঞ্জেই দাফন কার্য সম্পন্ন করা হবে।
‎
‎শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ সুনামগঞ্জ  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎শান্তিগঞ্জে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার : মর্গে প্রেরণ

সময় ০৭:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬