সিলেট ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে মুরগি-হাঁসের বাচ্চা ও সেলাই মেশিন বিতরণ

‎

‎
‎জামালপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন, পুষ্টি নিরাপত্তা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সহায়তা কর্মসূচির (SELP) যৌথ উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
‎
‎সোমবার (২৯ জুন) জেলার মেলান্দহ,দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় মেলান্দহ উপজেলায় ৩২ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে ৬৪০টি মুরগির বাচ্চা এবং ২ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলায় ২৬ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে ৫২০টি মুরগির বাচ্চা, ৬ জনের মাঝে ১২০টি হাঁসের বাচ্চা এবং ৫ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
‎বকশীগঞ্জ উপজেলায় ৩২ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে ৬৪০টি মুরগির বাচ্চা, ১০ জনের মাঝে ২০০টি হাঁসের বাচ্চা এবং ৬ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ইসলামপুর উপজেলায় ৩২ জন স্বপ্নসারথী কিশোরীর মাঝে ৬৪০টি মুরগির বাচ্চা ও ২ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

‎
‎এ উপলক্ষে দেওয়ানগঞ্জ ব্র্যাক এরিয়া অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম, জেলা সমন্বয়ক, ব্র্যাক জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার (BEP), মোঃ মনিরুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (দাবি), এবং হাফিজা খানম, জেলা ব্যবস্থাপক (SELP)। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি), ওমর ফারুক খান, অফিসার (SELP), রাবেয়া মন্ডল, সিওসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, স্বপ্নসারথী কিশোরীদের আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুরগি ও হাঁস পালন তাদের আয়বর্ধক কর্মকাণ্ড ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে এবং সেলাই মেশিন বিকল্প কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে মুরগি-হাঁসের বাচ্চা ও সেলাই মেশিন বিতরণ

সময় ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬