সিলেট ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ

চোখ উপরে নেয়ার পর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে একটি ছোট নৌকা চুরির অভিযোগ এনে এক যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎আহত খালেদ আহমদ (২০) উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের বাসিন্দা এবং সোনাই মিয়ার ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) দিবাগত রাতে তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের মোস্তাক আহমদের বাড়ির পুকুর থেকে একটি ছোট নৌকা চুরি হয়। এ ঘটনার জেরে রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তোয়াকুল বাজারে মাছ-তরকারি কিনতে আসেন খালেদ আহমদ। এ সময় শাহপুর গ্রামের মোস্তাক আহমদের নেতৃত্বে কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।

‎অভিযোগে বলা হয়, পরে তাকে শাহপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে অভিযুক্তরা চলে যান। পরে খবর পেয়ে তার মা কুটনা বেগম হাসপাতালে গিয়ে তাকে ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

‎এ ঘটনায় অভিযুক্ত হিসেবে শাহপুর গ্রামের মোস্তাক আহমদ, পছাই মিয়া, সেলিম আহমদ, ফখরুল ইসলাম, ইলিয়াস মিয়া, তোতা মিয়া ও সিরাজ উদ্দিনের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

‎তোয়াকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান আহমদ বলেন, খালেদকে বাজার থেকে তুলে নেওয়ার খবর পেয়ে আমি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানাই। কিন্তু তারা আমার কথা শোনেনি।

‎তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বলেন, খালেদকে অপহরণের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

‎এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাঈমুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা তদন্ত করছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ

সময় ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬