সিলেট ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বিয়ানীবাজারের সাংবাদিক কুলাউড়ায় ছিনতাইয়ের শিকার

‎
‎
‎
‎সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক মাসুম আহমদ স্বপরিবারে ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিষয়টি মৌলভীবাজার জেলা পুলিশের উর্দ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
‎
জানা যায়, গতকাল মধ্যরাতে কুলাউড়া থানা এলাকায় ঢাকা যাওয়ার পথে ভাড়া করা প্রাইভেট কারসহ ছিনতাইকারীদের কবলে পড়েন তিনিসহ তার পরিবার। এ সময় পুলিশ পরিচয় দিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি তল্লাশির কথা বলে চালককে অস্ত্রের মুখে জিম্মী করা হয়। এরপর সাংবাদিক মাসুমসহ তার স্ত্রী ও মেয়েকে পাশের একটি চা বাগানে নিয়ে জিম্মী করে নগদ প্রায় ১লক্ষ ১০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এদিকে ছিনতাইকারীদের একই গ্রুপের অন্যজন তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি ছিনিয়ে নেয়।
‎
‎সাংবাদিক মাসুম আহমদ জানান, তিনি দীর্ঘদিন থেকে অসূস্থ থাকার কারণে ঢাকায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন। এবার ঢাকার একটি হাসপাতালে তার ভর্তি হওয়ার কথা ছিল। সেজন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রাইভেট কারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুলাউড়া থানা এলাকায় তিনি পরিবারসহ ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
‎
‎মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জানান, ঘটনাটি আমরা অবগত হয়েছি। পুলিশের একাধিক ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বিয়ানীবাজারের সাংবাদিক কুলাউড়ায় ছিনতাইয়ের শিকার

সময় ০৫:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬