সিলেট ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখা নিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত  ২০

‎
‎হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
‎
‎রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার উচাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চলমান ম্যাচ চলাকালে উচাইল বাগেরহাটি গ্রামের জাদু মিয়া ও বাবুল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে চেয়ারে বসা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। বিষয়টি একপর্যায়ে উত্তেজনায় রূপ নিলে দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
‎
‎হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
‎
‎তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখা নিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত  ২০

সময় ১২:০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬