সিলেট ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎হবিগঞ্জে দরিদ্র নারীর এক মাসে বিদ্যুৎ বিলে ২ কোটি ৫৭ লাখ টাকা, সংশোধন করল পল্লী বিদ্যুৎ‎

‎হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এক দরিদ্র নারী গ্রাহকের বিদ্যুৎ বিলে ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা পরিশোধযোগ্য অর্থ দেখানো হয়েছে। চলতি মাসের বিল হাতে পেয়ে ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে পড়েন।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রাহকের বাড়িতে দীর্ঘদিন ধরে নিয়মিত ভাবে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসছিল। তবে চলতি মাসের বিলে হঠাৎ করে অস্বাভাবিক ভাবে কোটি টাকার বেশি অর্থ উল্লেখ করা হয়।
‎
‎বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। পরে বিলের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
‎হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, এটি কোনো প্রকৃত বিল নয়; তথ্য এন্ট্রির সময় সৃষ্ট একটি সংখ্যাগত ভুলের কারণে এমনটি হয়েছে। পরে বিষয়টি যাচাই করে বিলটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
‎
‎হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান জানান, কম্পিউটারে তথ্য ইনপুট দেওয়ার সময় ভুলের কারণে বিলের পরিমাণ অস্বাভাবিক দেখানো হয়েছিল। বিষয়টি সংশোধন করা হয়েছে। গ্রাহককে সংশোধিত বিল অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
‎
‎স্থানীয়রা বলছেন, এ ধরনের ভুলের কারণে সাধারণ গ্রাহকদের অপ্রয়োজনীয় হয়রানি ও উদ্বেগ তৈরি হয়। তাই বিল প্রস্তুতের আগে তথ্য যাচাইয়ে আরও সতর্কতা প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎হবিগঞ্জে দরিদ্র নারীর এক মাসে বিদ্যুৎ বিলে ২ কোটি ৫৭ লাখ টাকা, সংশোধন করল পল্লী বিদ্যুৎ‎

সময় ১২:০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬