সিলেট ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎
‎বানিয়াচংয়ের গর্ব বাঁধন....

৪৭তম বিসিএসে ৪৪তম স্থান অর্জন করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

আবু আনাস সিদ্দিকী বাঁধন (ফাইল ছবি)

হবিগঞ্জের বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু আনাছ সিদ্দিকী বাঁধন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধা তালিকায় তাঁর অবস্থান ৪৪তম। বাঁধনের এই কৃতিত্বে তাঁর পরিবার, স্বজন ও বানিয়াচংবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

‎আবু আনাছ সিদ্দিকী বাঁধন বানিয়াচং উপজেলার মজলিসপুর মহল্লার বাসিন্দা আবু সাহেদ ও সাবিনা খাতুনের ছোট সন্তান। এর আগে তাঁর একমাত্র বোন সায়মা শাহেদ ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এবার ভাইয়ের এমন সাফল্যে পরিবারটিতে বইছে জোড়া আনন্দের হাওয়া।

‎পারিবারিক সূত্রে জানা যায়, বাঁধন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে জিপিএ-৫ (এ+) পেয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক (এসএসসি) উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহী বাঁধন পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি/SUST) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

‎বিশ্ববিদ্যালয়ের কঠিন পড়াশোনার পাশাপাশি বিসিএসের জন্য দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তাঁর এই অনন্য অর্জন।
‎সাফল্যের অনুভূতি ব্যক্ত করে বাঁধন বলেন,আমার এই অর্জনের পেছনে আমার বাবা-মা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা রয়েছে। একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দেশ ও জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।

‎বাঁধনের এই গৌরবময় সাফল্যে বানিয়াচংয়ের সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেছেন।
‎অনলাইন সিলেট নিউজ পোর্টালের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সম্পাদক আবদুল হক মামুন। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বাঁধন কে অভিনন্দন জানিয়েছেন। এনটিভির বানিয়াচং প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আক্তার হোসেন আলহাদী ও বাঁধন কে অভিনন্দন জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎বানিয়াচংয়ের গর্ব বাঁধন....

৪৭তম বিসিএসে ৪৪তম স্থান অর্জন করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

সময় ১১:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬