সিলেট ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৩২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

‎সিলেটের গোলাপগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এবং সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ৩২ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় শাড়ি ও কসমেটিক্স উদ্ধার করেছে। এসময় চোরাই পণ্য বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৬ জুন আনুমানিক রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিলেট ৫২ বিজিবির একটি আভিযানিক দল এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানটি সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন শাহপরাণ সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় চালানো হয়।

‎অভিযানকালে তল্লাশি চালিয়ে চোরাচালানকৃত ৬০৬ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় শাড়ি, ১২০০ পিস ইন্ডিয়ান আল্ট্রা ক্রিম (Indian ultra cream) এবং ২৪০০ পিস ইমালশন ক্রিম (Emulsion cream) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই কসমেটিক্স, শাড়ি এবং পিকআপ ভ্যানের আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা বলে জানিয়েছে র‍্যাব। তবে অভিযানের সময় এই চোরাচালানের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিক ভাবে আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত সমূহ সিলেট বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে র‍্যাবের এই ধরনের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ৩২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

সময় ১০:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬