সিলেট ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি‎

‎হজরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার একটি ‘যৌক্তিক ও স্থায়ী পদ্ধতি’ নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎শুক্রবার (২৬ জুন) সকালে সিলেটের সার্কিট হাউজে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নিজেই।

‎সম্প্রতি শাহজালাল মাজারের দানবাক্সে তালা প্রদান ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবারের এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাজারের সার্বিক উন্নয়ন এবং ভক্ত-আশেকানদের দেওয়া দানের টাকা ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হন উপস্থিত সবাই।

‎বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ১২ সদস্যের এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাজারের আর্থিক শৃঙ্খলার জন্য ইতিমধ্যে একটি প্রাথমিক কাঠামো নির্ধারণ করা হয়েছে।

‎বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১২ সদস্য গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী
‎,সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম সিলেটের ডিআইজি, সিলেট মহানগর পুলিশ কমিশনার, মাজারের মোতাওয়াল্লি পরিবারের দুজন সদস্য, মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি এবং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি)।

‎বৈঠকে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে মাজারের ঐতিহাসিক মর্যাদা রক্ষা করে এর সব ধরনের দান ও আয়ের একটি আধুনিক ও জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি‎

সময় ০৩:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬