সিলেট ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
News Title :
‎টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল। ‎রাস্তা বিরোধে সংঘর্ষ, মামলায় শয্যাশায়ী বৃদ্ধ ও মানসিক প্রতিবন্ধী ছেলেকে আসামি করায় চাঞ্চল্য ‎পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন‎ ‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ৯ গাড়ি মালিককে জরিমানা ‎এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমাই সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার ‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ শায়েস্তাগঞ্জে ট্রাক–পিকআপ–সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ২‎ ‎লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা মামলা: বাবর, আরিফুল ও জি কে গৌছ খালাস
বিভিন্ন মহলের শোক...

‎টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল।

মরহুম আলহাজ্ব আব্দুল হালিম (ফাইল ছবি)

‎টাঙ্গাইলের প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজবেলা পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতা আলহাজ আব্দুল হালিম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎বুধবার (২৪ জুন) রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‎মরহুম আলহাজ আব্দুল হালিম টাঙ্গাইল পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজিপুর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মাদ্রাসা পাড়া গোরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

‎এদিকে আলহাজ আব্দুল হালিমের মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
‎অনলাইন সিলেট নিউজ পোর্টালের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল।

বিভিন্ন মহলের শোক...

‎টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল।

সময় ১০:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬