সিলেট ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন

ডিমাই সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

‎মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব (পাওয়ারজেল-৯), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং দুটি কুকরি।

‎বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তপথে দেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ করানোর পরিকল্পনা করছে। চক্রটি সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণ ভূখণ্ডকে কাজে লাগিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের অপতৎপরতা চালানোর চেষ্টা করছিল।

‎এ তথ্যের ভিত্তিতে ৫২ বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং সম্ভাব্য রুটগুলোতে বিশেষ টহল ও অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে বড়লেখা সীমান্তের ডিমাই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

‎অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব (পাওয়ারজেল-৯), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং দুটি কুকরি উদ্ধার করেন।

‎এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

‎বিজিবির এ সফল অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান রোধে বাহিনীর তৎপরতা ও সতর্ক অবস্থানের বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিমাই সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সময় ০৭:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬