সিলেট ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
News Title :
‎টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল। ‎রাস্তা বিরোধে সংঘর্ষ, মামলায় শয্যাশায়ী বৃদ্ধ ও মানসিক প্রতিবন্ধী ছেলেকে আসামি করায় চাঞ্চল্য ‎পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন‎ ‎সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: ৯ গাড়ি মালিককে জরিমানা ‎এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমাই সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার ‎জামালপুরে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ শায়েস্তাগঞ্জে ট্রাক–পিকআপ–সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ২‎ ‎লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা মামলা: বাবর, আরিফুল ও জি কে গৌছ খালাস

‎লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

লাখাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১১ ঘটিকায়   উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা  আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে বিগত সময়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তুলে ধরে আলোচনায় অংশ নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, পুলিশ প্রশাসন মাদক নিমূলে শূন্য সহনশীলতা নিয়ে কাজ করছে এবং ইতিমধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়েছেনির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা পালন করা হয়েছে।

‎এছাড়াও দাঙ্গা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঈদের মৌসুমে দাঙ্গা প্রতিরোধে প্রতিটি ইউনিয়ন এ বিট পুলিশিং সভা করে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম চলমান থাকায়  বিগত ঈদুল আজহা পূর্ব ও উত্তর সময়ে কোন প্রকার দাঙ্গা সংঘটিত হয়নি।

নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা পালন করা হয়েছে।
‎ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল জোরদার, বিভিন্ন মসজিদে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুসল্লীদের সাক্ষাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা পালন করার আহবান জানানো হচ্ছে। পুলিশ প্রশাসন এর সময়োচিত পদক্ষেপ এর ফলে বিভিন্ন এলাকায় সম্ভাব্য দাঙ্গা প্রতিরোধ করা হয়েছে এবং তা অব্যাহত রাখতে সম্ভব সবকিছু করে যাচ্ছে পুলিশ প্রশাসন।

‎অন্যান্যদের আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, সহসভাপতি তাজুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম গোলাপ, যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান।

‎সভায় বক্তাগন বলেন, লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেকার যে কোন সময়ের তুলনায় ভালো রয়েছে এবং তা গত মাসের তুলনায় উন্নত হয়েছে। আরো ভালো করতে  পুলিশ প্রশাসন নিরলসভাবে প্রোঅ্যাকটিভ হয়ে কাজ করে আসছে।

‎আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ যানজট নিরসনে ও গণউপদ্রপ প্রতিরোধে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যত্রতত্র যানবাহন রেখে সড়কে যানজট নিরসনে যানবাহনের জন্য নির্ধারিত বাসস্ট্যান্ড নির্মান করতে হবে। বুল্লাবাজার এ বিগত ২০০৭ সালে ৪০ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত মাল্টিপারপাস সেড ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়া হলে একদিকে বাজারের ব্যস্ততম সড়ক শাহবায়েজিদ (রঃ) মাজার সড়কে গণউপদ্রপ নিরসন হবে অপরদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে।

‎সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার উপর গুরুত্বারোপ করা হয় এবং প্রতিটি পাড়া মহল্লায় স্থানীয় সচেতন মহলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সঠিক তালিকা প্রনয়ণ করে পুলিশ প্রশাসন এর গোচরীভূত করার আহবান জানানো হয়।
‎উপজেলার প্রবেশ দ্বার বলভদ্র ব্রীজে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল।

‎লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সময় ০৫:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬