সিলেট ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা মামলা: বাবর, আরিফুল ও জি কে গৌছ খালাস

‎সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা এবং হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র ও বর্তমান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ জি কে গৌছসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

‎বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

‎আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণা উপলক্ষে সকালে লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও জি কে গৌছসহ মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এই চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করেন, যেখানে অপরাধে সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় আসামিদের খালাস দেওয়া হয়।

‎উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে আওয়ামী লীগের তৎকালীন বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একটি রাজনৈতিক জনসভায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক যুবলীগ কর্মী নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ প্রায় ২৯ জন আহত হয়েছিলেন। ঘটনার পর দীর্ঘ ২২ বছর ধরে চলা মামলার আইনি প্রক্রিয়া শেষে আজ এই চূড়ান্ত রায় এলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা মামলা: বাবর, আরিফুল ও জি কে গৌছ খালাস

সময় ০৫:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬