সিলেট ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
News Title :
‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২ ‎ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। ‎বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪! ‎লাখাই মোড়াকুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ কাদের। এতিম শিশুদের সঙ্গে আসক সিলেট জেলা কমিটির মানবিক আয়োজন‎ মাধবপুরে আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির দাবি ৫০ লাখ টাকা নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা

‎কেন্দুয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

‎

‎
‎জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে  ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৪ জুন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রজেক্টের উদ্যোগে এবং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের সাতকুড়া দক্ষিণপাড়া নারী উৎপাদক দল -৩ এর ৩০ জন এবং সাতকুড়া পশ্চিমপাড়া নারী উৎপাদক দলের ৩০ জন সদস্য ও ননকোর পিজির ১৫ জন সদস্য, মোট ৭৫ জন সদস্যকে আমের চারা বিতরণ করা হয়।
‎
‎চারা বিতরণ অনুষ্ঠানে ফলজ বৃক্ষ রোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

‎
‎বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন (GESMIN) প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মো. মাসুদ রানা।
‎
‎উপস্থিত সদস্যরা এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সদস্যরা নিজের অর্থায়নে আরো দুইটি করে বৃক্ষ লাগানোর সম্মতি প্রকাশ করেন।
‎
‎ফলজ বৃক্ষ বিতরন অনুষ্ঠানে সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর মো: শাহীন ইসলাম।
‎
‎উল্লেখ্য, অস্ট্রেলিয়ান এনজিও কোঅপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের GESMIN প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২

‎কেন্দুয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

সময় ১০:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬