সিলেট ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ

‎হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করে।গণপিটুনি দিয়ে মাথা ন্যাড়া করার পর জুতার মালা দেয়া হয়েছে।পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

‎অভিযুক্ত সুমন মিয়া উপজেলার ভাদিকারা গ্রামের জিতু মিয়ার ছেলে।

‎পুলিশ জানায়, তিন দিন আগে কৌশলে টাকার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নির্যাতনের অভিযোগ ওঠে সুমন মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে ভুক্তভোগী কিশোরী বিষয়টি গোপন রাখে বলে জানা গেছে। বুধবার (২৪ জুন) সকালে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সুমন মিয়াকে নিজ গ্রাম থেকেই আটক করে মারধর ও মাথা ন্যাড়া করার পর জুতার মালা পরিয়ে দেয়। পরে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ ওসি বলেন, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলছে। যেহেতু যুবকের মাথা ন্যাড়া করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত কার্যক্রম শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ

সময় ০৮:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬