সিলেট ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন

‎সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১‎

‎সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় জিরা এবং একটি কাভার্ডভ্যানসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।

‎পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৩ জুন (মঙ্গলবার) বিকেল ৫:৫০ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বড়শলা এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান (রেজি নং- ঢাকা মেট্রো-ন-১৯-৫৩৯৩) থামিয়ে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশিকালে কাভার্ডভ্যানটি থেকে ২০০ বস্তায় মোট ৬ হাজার কেজি (৬ টন) অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে গাড়িচালক আলীম উদ্দিনকে (৩০) আটক করে পুলিশ। আটক আলীম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার কামাইত বড়ইতলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

‎এই ঘটনার প্রেক্ষিতে আজ ২৪ জুন (বুধবার) এয়ারপোর্ট থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act, 1974) ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৮)।

‎এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালান বিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১‎

সময় ০৬:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬