সিলেট ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎টাঙ্গাইলে ৭০ বোতল ফায়ারডিলসহ মাদক কারবারি গ্রেফতার

‎

‎
‎টাঙ্গাইলে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ‘ফায়ারডিল’সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, জয়পুরহাট জেলার বাসিন্দা মো. আব্দুর রহিম (৬৩)।

‎র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন দুপুর  ২.৩০ মিনিটে দিকে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানাধীন গোলচত্বর এলাকায় যমুনা-ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
‎এ সময় এস.আই এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা আব্দুর রহিমকে আটক করা হয়।
‎
‎পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি বাঁশের ঝুঁড়ি থেকে ৭০ বোতল “ফায়ারডিল” উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।
‎র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফায়ারডিল সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎টাঙ্গাইলে ৭০ বোতল ফায়ারডিলসহ মাদক কারবারি গ্রেফতার

সময় ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬